Thursday, April 16, 2026
HomeBreaking Newsসুপ্রিম কোর্টে ফের উঠছে বকেয়া ডিএ মামলা, কর্মীদের আশার আলো?

সুপ্রিম কোর্টে ফের উঠছে বকেয়া ডিএ মামলা, কর্মীদের আশার আলো?

সুপ্রিম কোর্টে ফের উঠছে বকেয়া ডিএ মামলা, কর্মীদের আশার আলো?

DCN NEWS ডেস্ক | বাবন দাসের রিপোর্ট তারিখ: ১৩ মে ২০২৫

কর্মীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে? আগামী ১৪ মে, ফের সুপ্রিম কোর্টে উঠতে চলেছে পশ্চিমবঙ্গের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মামলা। গত আড়াই বছর ধরে ১৭ বারেরও বেশি শুনানি পিছিয়েছে। এবার কি মিলবে চূড়ান্ত রায়?

সর্বোচ্চ আদালতের তথ্য অনুযায়ী, মামলাটি বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে, ১৫ নম্বর কক্ষে, সিরিয়াল নম্বর ৪০-এ তালিকাভুক্ত রয়েছে। তবে, তালিকায় অনেক পিছনে থাকায় মামলার শুনানি আবারও পিছিয়ে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে।

আইনজীবী ফিরদৌস শামিম বলেন, “আমরা আশাবাদী যে এইবার শুনানি হবে। সুপ্রিম কোর্ট আমাদের পূর্বের আপত্তি শুনেছে। আশা করছি, আর বিলম্ব হবে না।”

অন্যদিকে, আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের মতে, “শুধু এজলাস পরিবর্তন হয়েছে। বিচারপতি করোল আগেও ছিলেন, এবারও রয়েছেন। শুনানির সম্ভাবনা যথেষ্ট।”

কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানান, “দুপুর ২টোয় শুনানি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মামলার জন্য প্রায় ৫৫ মিনিট সময় থাকতে পারে।”

এই মুহূর্তে রাজ্যজুড়ে লক্ষাধিক সরকারি কর্মচারীর চোখ টানা এই মামলার দিকেই। অনেকেই মনে করছেন, আগামীকালই হয়তো মিলবে বহু প্রতীক্ষিত সুবিচার।আরও আপডেটের জন্য চোখ রাখুন DCN NEWS-এ।

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular