দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের ছেলের রহস্যমৃত্যু, শোকস্তব্ধ রাজনৈতিক মহল
DCN NEWS ডেস্ক | বাবন দাসের রিপোর্টতারিখ: ১৩ মে ২০২৫:রাজ্য রাজনীতিতে শোকের ছায়া। বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং তাঁর সদ্য বিবাহিতা স্ত্রী রিঙ্কু মজুমদারের একমাত্র ছেলে সৃঞ্জয় দাশগুপ্ত ওরফে প্রীতম (বয়স ২৬)-এর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে।
সূত্রের খবর অনুযায়ী, সৃঞ্জয় নিউটাউনের সাপুরজি আবাসনে একাই থাকতেন। মঙ্গলবার সকালে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয় ফ্ল্যাট থেকে। প্রথমে তাঁকে ওহায়ো হাসপাতাল, পরে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে আর.জি. কর মেডিকেল কলেজে।
পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যার সম্ভাবনার দিকেই ঝুঁকছে, তবে স্পষ্ট কিছু জানাতে নারাজ তারা। তদন্ত চলছে।
জানা গেছে, সৃঞ্জয় সল্টলেকের একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন এবং সম্প্রতি তাঁর মা রিঙ্কু মজুমদারের বিয়েতে না থাকার সিদ্ধান্ত নিয়ে জানিয়েছিলেন, তিনি খুশি, তবে পূর্বনির্ধারিত বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকায় উপস্থিত থাকতে পারছেন না।
এখনও পর্যন্ত দিলীপ ঘোষ বা রিঙ্কু মজুমদার— কেউই এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। তবে গোটা ঘটনায় রাজনৈতিক মহল ও সোশ্যাল মিডিয়ায় শোকের আবহ তৈরি হয়েছে।
কী কারণে মৃত্যু? আত্মহত্যা না অন্য কিছু?— এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকলের মনে। তদন্তের রিপোর্টের দিকেই তাকিয়ে এখন সবাই।
আরও আপডেটের জন্য চোখ রাখুনDCN NEWS-এ।



