Thursday, April 16, 2026
HomeBreaking Newsদমদমে বড়সড় দুর্ঘটনা এড়ালো বনগাঁ লোকাল, লাইনচ্যুত ট্রেন, আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে

দমদমে বড়সড় দুর্ঘটনা এড়ালো বনগাঁ লোকাল, লাইনচ্যুত ট্রেন, আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে

দমদমে বড়সড় দুর্ঘটনা এড়ালো বনগাঁ লোকাল, লাইনচ্যুত ট্রেন, আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে
রিপোর্টার: বাবণ দাস | DCN News Report তারিখ: ১৪ মে, ২০২৫ | সময়: দুপুর ২:১৫
দমদম: আজ বুধবার দুপুর ১২টা ১১ মিনিট নাগাদ শিয়ালদহগামী বনগাঁ লোকাল ট্রেনটি দমদম রেল স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে প্রবেশের সময় হঠাৎ করেই লাইনচ্যুত হয়। ট্রেনের পিছনের কামরাগুলিতে তীব্র ঝাঁকুনি অনুভূত হয় এবং একটি বিকট আওয়াজের সঙ্গে ট্রেনটি থেমে যায়। এরপর দেখা যায়, ট্রেনের একটি চাকাটি লাইনের বাইরে চলে গিয়েছে। ফলে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।


রেল কর্তৃপক্ষ দ্রুততার সঙ্গে পদক্ষেপ নেয়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যায় অ্যাকশন রিলিফ ট্রেন ও রেলের ইঞ্জিনিয়ারিং টিম। সৌভাগ্যবশত, ট্রেনটির গতি কম থাকায় কোনও যাত্রী আহত হননি বলে রেল সূত্রে জানা গেছে।
এই দুর্ঘটনার কারণে ডাউন লাইনে বেশ কয়েকটি ট্রেন দাঁড়িয়ে যায়। হাসনাবাদ লোকাল দাঁড়িয়ে পড়ে দমদম ক্যান্টনমেন্টে, গোবরডাঙা লোকাল থেমে যায় বিরাটিতে এবং অন্য একটি বনগাঁ লোকাল মাঝপথে দাঁড়িয়ে পড়ে মধ্যমগ্রামে। ফলে ব্যাপক সমস্যায় পড়েন অফিসগামী এবং অন্যান্য যাত্রীরা।
রেল আধিকারিকরা জানিয়েছেন, কীভাবে এই লাইনচ্যুতি ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রায় দেড় ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ট্রেন চলাচল শুরু হয়।
(DCN News | সবার আগে, সঠিক খবর)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular