Thursday, April 16, 2026
HomeBreaking Newsউত্তর ২৪ পরগনার বনগাঁ কলেজপাড়া এলাকায় চাঞ্চল্য—রান্নাঘরে হঠাৎই দাউ দাউ করে জ্বলে...

উত্তর ২৪ পরগনার বনগাঁ কলেজপাড়া এলাকায় চাঞ্চল্য—রান্নাঘরে হঠাৎই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন।

উত্তর ২৪ পরগনার বনগাঁ কলেজপাড়া এলাকায় চাঞ্চল্য—রান্নাঘরে হঠাৎই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। অঞ্জলি দত্ত নামে এক মহিলার বাড়ি থেকে ধোঁয়া ও আগুন দেখতে পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন প্রতিবেশীরা। এরপর খবর যায় বনগাঁ দমকল বাহিনীতে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকলের একটি ইঞ্জিন। প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা।

 

জানা গিয়েছে, রান্নাঘরে প্রচুর শুকনো জ্বালানি মজুত ছিল, যা আগুন ছড়িয়ে পড়ার অন্যতম কারণ। ভয়াবহ ওই আগুনের সময় রান্নাঘরে উপস্থিত ছিল বাড়ির পোষা ছাগল গুলিও। তবে স্থানীয়দের তৎপরতায় সেগুলিকে সময়মতো সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়।

 

ঘটনায় বড়সড় ক্ষতি না হলেও আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। আগুন কিভাবে লাগলো, তা জানতে তদন্ত শুরু করেছে দমকল বিভাগ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular