Thursday, April 16, 2026
HomeBreaking Newsভারতে নিষিদ্ধ স্যাটেলাইট ফোন সঙ্গে থাকায় মার্কিন চিকিৎসককে বিমানে উঠতে বাধা

ভারতে নিষিদ্ধ স্যাটেলাইট ফোন সঙ্গে থাকায় মার্কিন চিকিৎসককে বিমানে উঠতে বাধা

ভারতে নিষিদ্ধ স্যাটেলাইট ফোন সঙ্গে থাকায় মার্কিন চিকিৎসককে বিমানে উঠতে বাধা

বাবান দাস DCN নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ মে, ২০২৫ | সময়: দুপুর ২:০০পুদুচেরি: ভারতে স্যাটেলাইট ফোন নিষিদ্ধ হওয়া সত্ত্বেও সঙ্গে রাখায় বিপাকে পড়লেন এক মার্কিন নাগরিক। পুদুচেরি বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে মার্কিন চক্ষু চিকিৎসক ডঃ র‍্যাশেল অ্যান স্কট-কে। তাঁর কাছে Iridium স্যাটেলাইট ফোন পাওয়া যাওয়ায় তাঁকে হায়দরাবাদগামী ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি।

জানা গিয়েছে, তিনি অরবিন্দ আই হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করতে ভারতে এসেছিলেন এবং মাদুরাইসহ আরও কিছু জায়গা সফর করেছেন। কিন্তু দেশে ফিরে যাওয়ার পথে তাঁর কাছে থাকা স্যাটেলাইট ফোনের কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁকে আটকায় এবং বিষয়টি স্থানীয় পুলিশকে জানানো হয়।

ভারতের Department of Telecommunications-এর অনুমতি ছাড়া Thuraya বা Iridium-এর মতো স্যাটেলাইট ফোন বহন সম্পূর্ণ নিষিদ্ধ। এই ফোনগুলো নজরদারির আওতার বাইরে চলে যেতে পারে বলে নিরাপত্তার স্বার্থে এদের উপর বিধিনিষেধ রয়েছে।

DGCA (ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন) আগেই সমস্ত এয়ারলাইন্সকে এই বিষয়ে যাত্রীদের সতর্ক করতে বলেছে। অনুমতি ছাড়া স্যাটেলাইট ফোন ব্যবহার করলে জরিমানা ও আইনি পদক্ষেপ হতে পারে — এমনই সতর্কবার্তা রয়েছে বিভিন্ন আন্তর্জাতিক ট্রাভেল অ্যাডভাইসারিতেও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular