জুন মাসের শেষে সস্তা সোনা-রুপো! বাজারে স্বস্তির হাওয়া
রিপোর্ট তারিখ: ৩০ জুন ২০২৫
রিপোর্ট: বাবণ দাস | DCN নিউজ ডেস্ক
সোনার দামে পতন, রুপোর দামে সামান্য উত্থান
রথযাত্রার পরে স্বর্ণবাজারে দেখা গেল এক নতুন মোড়। জুনের শেষ দিনে সোনার দামে বড়সড় পতন ঘটেছে। অন্যদিকে, রুপোর দর কিছুটা বৃদ্ধি পেয়েছে। ফলে সোনার বিনিয়োগকারীদের জন্য যেমন এটি চ্যালেঞ্জ, তেমনই গয়না কেনার পরিকল্পনা করা ক্রেতাদের জন্য এটি একটি বড় সুযোগ।

আজকের (৩০ জুন, ২০২৫) সোনা ও রুপোর দামঃ
ধরণ ওজন দাম (₹ টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ₹৯,৫৪৪
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ₹৯,০৬৫
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ₹৮,৬৮৫
১৮ ক্যারেট ১ গ্রাম ₹৭,৪৪৫
রুপো (৯৯৯ বিশুদ্ধতা) ১ কেজি ₹১,০৭,১৩১
গত সপ্তাহের তুলনায় ২২ ক্যারেট সোনার দামে প্রায় ₹৪০০-৫০০ টাকার পতন লক্ষ্য করা গেছে।
সোনার খরিদ-বিক্রিতে যা মাথায় রাখবেনঃ
বিশুদ্ধতা যাচাই করুন:
২৪ ক্যারেট = ৯৯.৯% বিশুদ্ধ
২২ ক্যারেট = ৯১.৬% বিশুদ্ধ
১৮ ক্যারেট = ৭৫% বিশুদ্ধ
১৪ ক্যারেট = ৫৮.৩৩% বিশুদ্ধ
হলমার্ক চিহ্ন:
হলমার্কে থাকবে BIS স্ট্যাম্প, জুয়েলার্সের কোড, ক্যারেট নম্বর ও নির্মাণ সাল। এই চিহ্ন সোনার বিশুদ্ধতার সরকারি প্রমাণ।
১৯৯৩ সালে গঠিত “স্বর্ণশিল্প বাঁচাও কমিটি” রাজ্যজুড়ে স্বর্ণ ব্যবসায়ী ও কারিগরদের সংগঠিত করে এই শিল্পকে সুরক্ষা ও স্বচ্ছতা দেওয়ার কাজ করে চলেছে। এর বর্তমান কার্যনির্বাহী সভাপতি হলেন সমর কুমার দে।
ক্রেতাদের জন্য বার্তা:
বর্তমান দরপতন সোনার গয়না বা বার-কয়েন কেনার জন্য উপযুক্ত সময় হতে পারে। তবে ক্রয় করার আগে অবশ্যই বিশুদ্ধতা ও হলমার্ক যাচাই করুন।
ব্যবসা-বাণিজ্যের আরও খবর ও আপডেটের জন্য চোখ রাখুন DCN News ওয়েবসাইটে।
2025 DCN News | All Rights Reserved
লেখক: বাবণ দাস |সম্পাদক: DCN Business Desk

