SSC নিয়োগ দুর্নীতির মামলায় সুপ্রিম কোর্ট আগেই নির্দেশ দিয়েছিল, অযোগ্য বা ‘দাগি’ প্রার্থীদের চাকরি বাতিলের পাশাপাশি এতদিন পাওয়া বেতনও সুদ সহ ফেরত দিতে হবে। কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী, দুর্নীতির মাধ্যমে প্রাপ্ত নিয়োগ প্রতারণার শামিল, তাই সেই বেতন রাখার অধিকার নেই।

সাম্প্রতিক প্রকাশিত তালিকায় রয়েছে মোট ১,৮০৬ জন ‘দাগি’ শিক্ষকের নাম। এদের মধ্যে অনেকেই প্রভাবশালী নেতাদের ঘনিষ্ঠ বলে অভিযোগ।
📌 কত টাকা ফেরত দিতে হবে?
-
নবম-দশম শ্রেণি: স্টার্টিং স্যালারি প্রায় ₹40,000।
২০১৯ থেকে মার্চ ২০২৪ পর্যন্ত মোট বেতন প্রায় ₹24 লক্ষ। সুদ (১২%) ধরলে ফেরত দিতে হবে প্রায় ₹27 লক্ষ। -
একাদশ-দ্বাদশ শ্রেণি: স্টার্টিং স্যালারি প্রায় ₹44,000।
২০১৯ থেকে মার্চ ২০২৪ পর্যন্ত মোট বেতন প্রায় ₹26 লক্ষ। সুদ সহ ফেরত দিতে হবে প্রায় ₹30 লক্ষ। -
গ্রুপ সি: স্টার্টিং স্যালারি ₹26,000–₹27,000।
২০১৯ থেকে মার্চ ২০২৪ পর্যন্ত মোট বেতন প্রায় ₹16 লক্ষ। সুদ সহ ফেরত দিতে হবে প্রায় ₹18 লক্ষ।
👉 আদালতের নির্দেশ বাস্তবায়ন হলে এই টাকার বোঝা ‘দাগি’ শিক্ষক-শিক্ষিকাদের উপর পড়তে চলেছে।

