Thursday, April 16, 2026
HomeBreaking Newsআবারও ইতিহাসের পথে ভারত! রাকেশ শর্মার পর এবার শুভাংশু শুক্লা পাড়ি দিচ্ছেন...

আবারও ইতিহাসের পথে ভারত! রাকেশ শর্মার পর এবার শুভাংশু শুক্লা পাড়ি দিচ্ছেন মহাকাশে

 

আবারও ইতিহাসের পথে ভারত!
রাকেশ শর্মার পর এবার শুভাংশু শুক্লা পাড়ি দিচ্ছেন মহাকাশে

তারিখ: 9 জুন, 2025
ডিসিএন নিউজ রিপোর্ট

১৯৮৪ সালে স্কোয়াড্রন লিডার রাকেশ শর্মা ছিলেন প্রথম ভারতীয় যিনি মহাকাশে পা রেখেছিলেন। তাঁর সেই অবিস্মরণীয় যাত্রার ৪১ বছর পর, আবারও এক গর্বের মুহূর্তের সামনে দাঁড়িয়ে আছে ভারত।

শুভাংশু শুক্লা, হবেন দ্বিতীয় ভারতীয় যিনি মহাকাশে পাড়ি দিচ্ছেন। আগামীকাল, ১০ জুন, ২০২৫, ভারতীয় সময় সন্ধ্যা ৫:৫২ মিনিটে তিনি মহাকাশ যাত্রা শুরু করবেন ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার (Kennedy Space Center, USA) থেকে।

তাঁর গন্তব্য: International Space Station (ISS)
যাত্রার সময়কাল: ২৮ ঘণ্টা
পৌঁছানোর সময়: ১১ জুন, ২০২৫ রাত ১০টা (ভারতীয় সময়)

এই অভিযান শুধু প্রযুক্তির দিক থেকে নয়, দেশের আত্মবিশ্বাস, স্বপ্ন এবং বৈজ্ঞানিক অগ্রগতির প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

ভারতের কোটি কোটি মানুষের চোখ থাকবে আকাশের দিকে, যেখানে শুভাংশু শুক্লা মহাকাশে পৌঁছে আবারও ভারতীয় পতাকাকে নতুন উচ্চতায় পৌঁছে দেবেন।

আমরা ভারতবাসী আবারও একটি ইতিহাসের সাক্ষী হতে চলেছি।

আরও আপডেট পেতে চোখ রাখুন ডিসিএন নিউজে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular