Friday, April 17, 2026
HomeBreaking News"মাদ্রাসায় রক্তাক্ত হানা, উত্তপ্ত বনগাঁ

“মাদ্রাসায় রক্তাক্ত হানা, উত্তপ্ত বনগাঁ

“মাদ্রাসায় রক্তাক্ত হানা, উত্তপ্ত বনগাঁ”

ভয়েস রিপোর্টার: বাবণ দাস | DCN News

উত্তর ২৪ পরগনার বনগাঁতে রক্তাক্ত হানায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। বনগাঁ হাফিজিয়া খারিজিয়া এতিমখানা মাদ্রাসায় ঢুকে এক যুবক ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় শিক্ষক ও পরিচালকদের উপর। গুরুতর জখম হন চারজন, যাদের মধ্যে রয়েছেন দু’জন শিক্ষকও। আক্রান্ত হন বনগাঁ থানার আইসিও।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবক হুমায়ুন কবির—বর্ধমান জেলার মেমারির বাসিন্দা। বুধবার সকালে সে নিজের বাবা হাজী মুস্তাফিজুর রহমান ও মা মমতাজ বেগমকে নৃশংসভাবে হত্যা করে এলাকা ছেড়ে পালিয়ে আসে বনগাঁয়। এখানে এসে স্থানীয় মাদ্রাসায় নামাজ আদায় করে। এরপর আচমকাই ধারালো অস্ত্র নিয়ে চালায় রক্তাক্ত হামলা।

ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। মাদ্রাসার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা। বনগাঁ থানার সামনে অভিযুক্তকে ছাড়াতে জড়ো হয় উত্তেজিত জনতা। পুলিশ বাধা দিলে শুরু হয় ধাক্কাধাক্কি, চলে থানা ভাঙচুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। আহত হন দুজন পুলিশ কর্মী, আটক করা হয়েছে অন্তত ১০ জন উত্তেজিত জনতাকে।

বর্তমানে চারজন আহত মাদ্রাসা শিক্ষক ও কর্মী বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। পুরো ঘটনার তদন্তে নেমেছে বনগাঁ জেলা পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular