Thursday, April 16, 2026
HomeBreaking Newsহায়দরাবাদে চারমিনারের কাছে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু ৮ জনের

হায়দরাবাদে চারমিনারের কাছে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু ৮ জনের

 

 

হায়দরাবাদে চারমিনারের কাছে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু ৮ জনের

 

DCN নিউজ | বাবণ দাসের রিপোর্ট | ১৮ মে ২০২৫ হায়দরাবাদ: হায়দরাবাদের ঐতিহাসিক চারমিনারের কাছে গুলজার হাউস এলাকার একটি বহুতলে রবিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ৮ জন। স্থানীয় সময় সকাল সাড়ে ৬টা নাগাদ আগুন লাগে বলে জানিয়েছে দমকল বিভাগ। অচেতন অবস্থায় উদ্ধার হওয়া অনেককেই নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়।

 

ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। উদ্ধার ও চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

 

 

প্রধানমন্ত্রীর দফতরের তরফে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে।

 

ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি জানান, মৃতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে বলেও প্রাথমিকভাবে জানা গেছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রীর দফতর।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular