Thursday, April 16, 2026
HomeBreaking Newsঅপারেশন ‘সিঁদুর’-এর পর পাকিস্তানের সাইবার হানা: লক্ষ লক্ষ ভারতীয় ওয়েবসাইট লক্ষ্যবস্তু

অপারেশন ‘সিঁদুর’-এর পর পাকিস্তানের সাইবার হানা: লক্ষ লক্ষ ভারতীয় ওয়েবসাইট লক্ষ্যবস্তু

অপারেশন ‘সিঁদুর’-এর পর পাকিস্তানের সাইবার হানা: লক্ষ লক্ষ ভারতীয় ওয়েবসাইট লক্ষ্যবস্তু

প্রতিবেদক: বাবণ দাস | DCN নিউজ | ১৪ মে ২০২৫‘অপারেশন সিঁদুর’-এর পর ভারতীয় সাইবার পরিকাঠামোর উপর ভয়াবহ হামলার চেষ্টা চালিয়েছে পাকিস্তানের সাতটি সাইবার হ্যাকিং গ্রুপ। মহারাষ্ট্র সাইবার সেলের তথ্য অনুযায়ী, মোট ১৫ লক্ষ ভারতীয় ওয়েবসাইটে হামলার চেষ্টা হয়, যার মধ্যে মাত্র ১৫০টিতে হ্যাকাররা সফল হয়েছে।

চিহ্নিত হ্যাকার গ্রুপগুলির মধ্যে রয়েছে — APT-36, পাকিস্তান সাইবার ফোর্স, টিম ইনসেন পিকে, মিস্টিরিয়াস বাংলাদেশ, সাইবার গ্রুপ হোয়াক্স ১৩৩৭ ইত্যাদি।

হ্যাক হওয়া ওয়েবসাইটগুলির তালিকায় রয়েছে কুলগাঁও বদলাপুর মিউনিসিপ্যাল কাউন্সিল, জলন্ধর ডিফেন্স নার্সিং কলেজ এবং ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়েবসাইট।

এপিটি (Advanced Persistent Threat) পর্যায়ের এই হামলার পিছনে পাকিস্তান ছাড়াও বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও মধ্যপ্রাচ্যের কিছু গ্রুপের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular