অমৃতসরে ভেজাল মদের বিষে মৃত্যু ১৪ জনের, আশঙ্কাজনক আরও অনেকে — মূল অভিযুক্ত গ্রেপ্তার
ডিসিএন নিউজ ডেস্ক | ১৩ মে ২০২৫ | রিপোর্ট: বাবণ দাস |পাঞ্জাবের অমৃতসরের মাজিথা অঞ্চলে ভয়াবহ ভেজাল মদকাণ্ডে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৪ জন। বিষমদ পান করে অসুস্থ হয়েছেন আরও অন্তত ৬ জন, যাদের অবস্থা বর্তমানে সংকটজনক বলে জানিয়েছেন স্বাস্থ্য আধিকারিকরা।
অমৃতসরের গ্রামীণ এসএসপি মনিন্দর সিং নিশ্চিত করেছেন, সোমবার রাত ৯.৩০ নাগাদ এই বিষমদ কাণ্ডের খবর আসে প্রশাসনের কাছে। চারজনকে তাৎক্ষণিক আটক করা হয় এবং মূল সরবরাহকারী প্রভজিৎ সিং-কে গ্রেপ্তার করা হয়েছে। প্রভজিৎ জানিয়েছেন, সাহাব সিং নামে এক ব্যক্তি এই চক্রের মূল মস্তিষ্ক।
ঘটনাস্থল ও প্রভাবিত এলাকা:অমৃতসরের অন্তর্গত অন্তত ৪টি গ্রামের বাসিন্দারা এই বিষমদ পান করেছিলেন বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ৫টি গ্রাম থেকে এই মদ খেয়ে অসুস্থতার রিপোর্ট পাওয়া গেছে।
প্রশাসনের পদক্ষেপ:পুলিশ মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।ঘটনার তদন্তে দুটি এফআইআর দায়ের করা হয়েছে।মেডিক্যাল টিম গ্রামে গ্রামে গিয়ে সকলকে চিহ্নিত করছে ও চিকিৎসার ব্যবস্থা নিচ্ছে।সরকার ভেজাল মদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে।
পুলিশের বিবৃতি:”যাদের শরীরে এখনও লক্ষণ দেখা যায়নি, তারাও যাতে নিরাপদ থাকেন সেই লক্ষ্যেই আমরা সকলকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। এই মারণমদের উৎস পুরোপুরি ধ্বংস করতে তৎপর আমরা,”— জানিয়েছেন এসএসপি মনিন্দর সি।
প্রশাসনিক বার্তা:পাঞ্জাব সরকার জানিয়েছে, ভেজাল মদ সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই রাজ্যজুড়ে অভিযান শুরু হয়েছে।
DCN রিপোর্ট: বাবণ দাস | DCN নিউজ সব খবর, সবার আগে জানতে চোখ রাখুন ডিসিএন-এর সমস্ত প্ল্যাটফর্মে।


