Thursday, April 16, 2026
HomeBreaking Newsআমেদাবাদের দুর্ঘটনার ৬ দিন পর বড়োসড়ো ঘোষণা এয়ার ইন্ডিয়ার ঘোষণা এয়ার ইন্ডিয়ার

আমেদাবাদের দুর্ঘটনার ৬ দিন পর বড়োসড়ো ঘোষণা এয়ার ইন্ডিয়ার ঘোষণা এয়ার ইন্ডিয়ার

Air India: ভয়াবহ বিমান দুর্ঘটনার ৬ দিন পরেই বড় ঘোষণা এয়ার ইন্ডিয়ার, কমানো হবে আন্তর্জাতিক উড়ান ! কী জানাল সংস্থা ?

Air India International Flights: এক্স হ্যান্ডলে একটি বিস্তারিত বিবৃতি জারি করেছে এয়ার ইন্ডিয়া। জানানো হয়েছে আগামী বেশ কয়েক সপ্তাহের জন্য আন্তর্জাতিক উড়ান কমানো হবে।

গত ১২ জুন এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান আমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে উড়ান নিয়েও ফের আছড়ে পড়ে মাটিতে। উড়ান নেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই আমেদাবাদের মেডিকেল কলেজ হস্টেলে আছড়ে পড়ে সেই বোয়িং বিমান। ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান ২৪১ জন যাত্রী, মাত্র ১ জন বেঁচে গিয়েছিলেন। অভিশপ্ত সেই AI171 বিমানে দুই চালক সহ সমস্ত কেবিন ক্রু-র মৃত্যু হয়েছে। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ছিলেন ভারতীয়।

 

কী জানিয়েছে সংস্থা

 

এক্স হ্যান্ডলে একটি বিস্তারিত বিবৃতি জারি করেছে এয়ার ইন্ডিয়া। এই বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে যে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় মৃতদের তারা সংস্থার বৃহত্তর পরিবারের অংশ বলেই মনে করেন। এই কঠিন সময়ে তাদেরকে সমবেদনা জানায় সংস্থা। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক এবং গুজরাত সরকারের সঙ্গে সম্মিলিতভাবে এয়ার ইন্ডিয়া নিহতদের পরিবার এবং আহতদের সহায়তা করার সম্ভাব্য প্রচেষ্টা চালাচ্ছে। হাসপাতালে যে কোনওরকম সহায়তার জন্য এবং মৃতদের দেহাবশেষ তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য এয়ার ইন্ডিয়া ও টাটা গ্রুপের স্বেচ্ছাসেবকদের আমেদাবাদে নিযুক্ত করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা | বাবান দাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular