ঐতিহাসিক ১৩ই মে— বদলার নয়, বদলের বার্তা নিয়ে২০১১ তে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

DCN NEWS ডেস্ক | বাবণ দাসের রিপোর্টতারিখ: ১৩ মে ২০২৫ | আজকের দিনটি পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক গৌরবময় ও স্মরণীয় অধ্যায়। ঠিক আজকের দিনেই, ১৩ই মে ২০১১, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের দীর্ঘ ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসে। রাজ্যজুড়ে উঠেছিল এক নতুন স্লোগান— “বদলা নয়, বদল চাই”। সেই স্লোগানেই বাংলার মানুষ আশার আলো দেখেছিলেন পরিবর্তনের।
মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি একক লড়াইয়ে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে বহু বছর ধরে আন্দোলন চালিয়ে এসেছিলেন, সেই দিন বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। তাঁর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়ে রাজ্যে স্থাপন করে নতুন শাসনব্যবস্থা।

রাজ্যের নানা প্রান্তে উন্নয়ন, শান্তি ও স্বচ্ছতা আনার অঙ্গীকার নিয়ে পথচলা শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা। সেই সময় তাঁর একমাত্র বার্তা ছিল— “বদলার রাজনীতি নয়, দরকার বদলের প্রশাসন”।
২০১১ সালের ওই ঐতিহাসিক ভোটে তৃণমূল কংগ্রেস এককভাবে ১৮৪টি আসনে জয়লাভ করে এবং তার সহযোগী কংগ্রেস ও SUCI-কে নিয়ে গঠন করে সরকার। বাংলার ইতিহাসে এই দিনটি রাজনৈতিক পালাবদলের অন্যতম গুরুত্বপূর্ণ দিন হিসেবে আজও স্মরণীয়।

আজ ১৩ই মে ২০২৫, তৃণমূলের সেই পরিবর্তনের পথচলার ১৪ বছর পূর্ণ হলো। রাজনীতির উঠানামা, চ্যালেঞ্জ ও অর্জনের মধ্যেও আজকের দিনে দলটি রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বাবন দাস|DCN NEWS ডেস্ক“আপনার কণ্ঠস্বর, বাংলার প্রতিবিম্ব”

