Thursday, April 16, 2026
HomeBreaking Newsজল আর রক্ত একসঙ্গে বইতে পারে না’— পাকিস্তানকে কড়া বার্তা জয়শঙ্করের, স্থগিতই...

জল আর রক্ত একসঙ্গে বইতে পারে না’— পাকিস্তানকে কড়া বার্তা জয়শঙ্করের, স্থগিতই থাকছে সিন্ধু জলচুক্তি

শিরোনাম:‘জল আর রক্ত একসঙ্গে বইতে পারে না’— পাকিস্তানকে কড়া বার্তা জয়শঙ্করের, স্থগিতই থাকছে সিন্ধু জলচুক্তি

DCN NEWS | বাবণ দাসের রিপোর্ট |  ১৫ মে, ২০২৫

ভারতের সঙ্গে যুদ্ধ না হলেও জলসঙ্কটে হাঁসফাঁস পাকিস্তান। সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার ভারতের সিদ্ধান্তে দিশেহারা ইসলামাবাদ। ভারতের স্পষ্ট বার্তা, সীমান্তপারের সন্ত্রাস বন্ধ না হলে আলোচনা বা চুক্তি কিছুই সম্ভব নয়।

বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর জানিয়ে দিয়েছেন, ‘‘সন্ত্রাস চললে সিন্ধু চুক্তি স্থগিতই থাকবে।’’ পাকিস্তানের পক্ষ থেকে চুক্তি পুনর্বিবেচনার অনুরোধ জানানো হলেও তাতে গুরুত্ব দেয়নি নয়াদিল্লি। ইতিমধ্যেই খরিফ মরসুমে পাকিস্তানে জল ঘাটতির হার পৌঁছেছে ২১ শতাংশে।

 

ভারতের জলশক্তি মন্ত্রকে চিঠি লিখেছেন পাকিস্তানের জলসম্পদ সচিব সৈয়দ আলি মুর্তজা। অভিযোগ, ভারতের সিদ্ধান্তে বিশাল কৃষি ক্ষতির মুখে পড়েছে পাকিস্তান।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও কড়া বার্তায় বলেছিলেন, ‘‘জল আর রক্ত একসঙ্গে বইতে পারে না।’’ সেই অবস্থানেই অনড় ভারত।

অন্যদিকে, ভারতে পাকিস্তানের পতাকা ও সংশ্লিষ্ট সামগ্রী বিক্রি নিষিদ্ধ করেছে সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি (CCPA)। অনলাইন সাইটে যদি এমন পণ্য থাকে, সেগুলি অবিলম্বে সরিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে।

এই মুহূর্তে ভারতের দৃষ্টিভঙ্গি একেবারে স্পষ্ট— সন্ত্রাস রুখলেই তবেই ফের আলোচনা, নইলে নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular