Thursday, April 16, 2026
HomeBreaking Newsটেক্সাসে ভয়াবহ হড়পা বান: মৃত ৪৯, নিখোঁজ ২৭ শিশু

টেক্সাসে ভয়াবহ হড়পা বান: মৃত ৪৯, নিখোঁজ ২৭ শিশু


🖋️ রিপোর্ট: বাবন দাস | সূত্র: DCN News Bengali Web Report | তারিখ: ৬ জুলাই ২০২৫

টেক্সাস, মার্কিন যুক্তরাষ্ট্র:
শুক্রবার ভোরে টেক্সাসের কের কাউন্টিতে প্রবল মুষলধারে বৃষ্টির ফলে আকস্মিক হড়পা বানের সৃষ্টি হয়। ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ে এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে, যার মধ্যে ১৫ জন শিশু রয়েছে। আরও ২৭ জন শিশু এখনও নিখোঁজ বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

ঘটনার মূল কেন্দ্রস্থল ছিল গুয়াডালুপ নদীর তীরবর্তী ক্যাম্প মিস্টিক, একটি বেসরকারি খ্রিস্টান সামার ক্যাম্প যেখানে প্রতিবছর প্রায় ৭৫০ জন শিশু আসে গ্রীষ্মকালীন ছুটিতে। শেরিফ ল্যারি লেইথা জানিয়েছেন, নিখোঁজ শিশুদের বেশিরভাগই এই ক্যাম্প থেকে আগত। নগর প্রশাসনের প্রধান ডালটন রাইস জানান, বন্যার তীব্রতায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে এবং উদ্ধারকার্য চালানো খুবই চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।

উদ্ধারকাজ চলছে জোরকদমে, তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তা বাধাপ্রাপ্ত হচ্ছে। স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস, ও উদ্ধারকর্মীরা নদীপথ এবং আকাশপথে সম্ভাব্য নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন। তিনি টুইট করে জানান, “টেক্সাসের ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি রইল আমার সমবেদনা।”

বিশেষজ্ঞদের মতে, হঠাৎ এই ধরনের বন্যা জলবায়ু পরিবর্তনের জেরে সৃষ্ট উষ্ণতা ও অস্বাভাবিক বৃষ্টিপাতের ফল।

সতর্কবার্তা ও পরবর্তী পদক্ষেপ:
টেক্সাস প্রশাসন স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে এবং সাময়িকভাবে সমস্ত ক্যাম্প, স্কুল ও জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে সারা বিশ্বে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এখন সকলের একটাই প্রার্থনা— নিখোঁজ শিশুদের নিরাপদে ফিরে পাওয়া।


বিস্তারিত খবর পেতে চোখ রাখুন DCN News Bengali-তে।
📍 প্রতিবেদন: বাবন দাস | সম্পাদনা: DCN ডিজিটাল ডেস্ক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular