টেস্টে থাকছেন না রোহিত-বিরাট! ইংল্যান্ড সফরে টিম ইন্ডিয়ার সম্ভাব্য ১৫ সদস্যের তালিকায় কারা রয়েছেন? জেনে নিন বিশদে

DCN ডেস্ক|বাবন দাসের প্রতিবেদন: টিম ইন্ডিয়া (India National Cricket Team) ফের ইংল্যান্ড সফরের জন্য প্রস্তুত হচ্ছে। তবে এবারের সফরে ভারতীয় টেস্ট দলের ড্রেসিংরুমে বড়সড় পরিবর্তন দেখা যাবে। কারণ দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা এবং বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। রোহিত শর্মা স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন, আর বিরাট কোহলি ১২ মে, সোমবার আনুষ্ঠানিকভাবে টেস্ট থেকে অবসর ঘোষণা করেছেন।
এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার টেস্ট দলের নতুন অধিনায়ক বেছে নেওয়া হবে। সম্ভাব্য নাম হিসেবে সামনে এসেছে শুভমান গিল। ইতিমধ্যেই গিল ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্বের অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি ওপেনার হিসেবে দলে থাকলেও তিন নম্বরে ব্যাট করতেও সক্ষম।
ভারতের সম্ভাব্য ওপেনাররা: গিলের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে যশস্বী জয়সওয়ালকে। পাশাপাশি রোহিতের পরিবর্ত হিসেবে প্রতিভাবান বাঁহাতি ব্যাটার সাই সুদর্শনকেও সুযোগ দিতে পারে নির্বাচক কমিটি।
মিডল অর্ডারে বড় পরিবর্তন: বিরাট কোহলির জায়গায় চার নম্বরে কেএল রাহুলকে দেখা যেতে পারে। তিনি উইকেটরক্ষক ব্যাটার হিসেবেও খেলতে পারেন। এছাড়াও ঋষভ পন্থও দলে জায়গা পেতে পারেন এবং সহ-অধিনায়ক হিসেবেও বিবেচিত হতে পারেন।

অলরাউন্ডার তালিকায় কারা আছেন: স্পিন অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দরের নাম উঠে আসছে। অন্যদিকে, ফাস্ট বোলার অলরাউন্ডার হিসেবে সুযোগ পেতে পারেন শার্দুল ঠাকুর এবং তরুণ প্রতিভা নীতিশ কুমার রেড্ডি।
ফাস্ট বোলারদের সম্ভাব্য তালিকা: আগামী ২০ জুন থেকে ইংল্যান্ডে শুরু হওয়া টেস্ট সিরিজের জন্য পেস বিভাগের নেতৃত্বে থাকতে পারেন জসপ্রীত বুমরাহ। তার সঙ্গে মোহাম্মদ সিরাজ, হর্ষিত রানা, মোহাম্মদ শামি এবং প্রসিদ্ধ কৃষ্ণার নামও উঠে এসেছে।
ইংল্যান্ড সফরের জন্য টিম ইন্ডিয়ার সম্ভাব্য ১৫ সদস্যের তালিকা:
1. শুভমান গিল
2. যশস্বী জয়সওয়াল
3. সাই সুদর্শন
4. কেএল রাহুল
5. ঋষভ পন্থ
6. শার্দুল ঠাকুর
7. নীতীশ কুমার রেড্ডি
8. রবীন্দ্র জাদেজা
9. অক্ষর প্যাটেল
10. ওয়াশিংটন সুন্দর
11. জসপ্রীত বুমরাহ
12. মোহাম্মদ সিরাজ
13. হর্ষিত রানা
14. মোহাম্মদ শামি
15. প্রসিদ্ধ কৃষ্ণা
আগামী ২৩ মে নির্বাচক কমিটির বৈঠকে এই দল চূড়ান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সব খবর সবার আগে জানতে হলে চোখ রাখুন নিউজ DCN – এ।

