Thursday, April 16, 2026
HomeBreaking Newsপশ্চিমী চক্রান্তে ভারত-চিন সংঘর্ষ! সতর্ক করল রাশিয়া

পশ্চিমী চক্রান্তে ভারত-চিন সংঘর্ষ! সতর্ক করল রাশিয়া

পশ্চিমী চক্রান্তে ভারত-চিন সংঘর্ষ! সতর্ক করল রাশিয়

নয়াদিল্লি, ১৬ মে ২০২৫: ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝেই বিস্ফোরক মন্তব্য করলেন রাশিয়ার বিদেশমন্ত্রী সারগেই লাভরভ। তাঁর দাবি, পশ্চিমা দেশগুলো পরিকল্পিতভাবে ভারত ও চিনকে একে অপরের বিরুদ্ধে উসকে দিচ্ছে, যার ফলে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অশান্তি বাড়ছে।

 

রুশ সরকারি সংবাদ সংস্থা TASS-এর এক অনুষ্ঠানে লাভরভ বলেন, “ইন্দো-প্যাসিফিক শব্দটি ব্যবহার করে পশ্চিমারা চিন-বিরোধী এক মঞ্চ গড়ে তুলতে চাইছে, যাতে ভারত ও চিনের মধ্যে সংঘাত আরও গভীর হয়।” একইসঙ্গে তিনি অভিযোগ তোলেন, পশ্চিমারা ASEAN-এর ভূমিকাকেও দুর্বল করতে চায়।

 

এদিকে, ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে চিনও প্রকাশ করেছে উদ্বেগ। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “ভারত ও পাকিস্তান আমাদের প্রতিবেশী, আমরা চাই তারা সংযম দেখাক এবং শান্তি বজায় রাখুক।”

 

এই আন্তর্জাতিক টানাপোড়েনের মধ্যেই রাশিয়া থেকে এসেছে অত্যাধুনিক ইগলা-এস ক্ষেপণাস্ত্র, যা ভারতীয় সেনার কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী অস্ত্র। এটি ভারতীয় প্রতিরক্ষা শক্তিকে আরও জোরদার করবে বলে মনে করা হচ্ছে।

 

বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, যেখানে রাশিয়া ও চিন কার্যত ভারতের কূটনৈতিক অবস্থানের উপর প্রভাব ফেলতে চায়। অন্যদিকে, পশ্চিমা বিশ্বও চাইছে ভারতকে তাদের মিত্র হিসাবে গড়ে তুলতে।

 

ডি সি এন-এর পক্ষে রিপোর্ট করছেন: বাবণ দাস, নিজস্ব

সংবাদদাতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular