Thursday, April 16, 2026
HomeBreaking Newsপাক হেফাজত থেকে মুক্ত হয়ে আজ বাড়ি ফিরছেন জওয়ান, রিষড়ার বাড়িতে উৎকণ্ঠা...

পাক হেফাজত থেকে মুক্ত হয়ে আজ বাড়ি ফিরছেন জওয়ান, রিষড়ার বাড়িতে উৎকণ্ঠা ও আনন্দে অপেক্ষায় পরিবার

BSF Jawan Return: পাক হেফাজত থেকে মুক্ত হয়ে আজ বাড়ি ফিরছেন জওয়ান, রিষড়ার বাড়িতে উৎকণ্ঠা ও আনন্দে অপেক্ষায় পরিবার

Bb

 

BSF Jawan PK Sahoo: ২৩ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরের দিনই আটক হন পূর্ণমকুমার সাউ

 

রিপোর্টার: পার্থ প্রতিম ঘোষ, রিষড়া | DCB News | রিপোর্ট: বাবণ দাস : আজই রিষড়ার বাড়িতে ফিরছেন পাক হেফাজত থেকে মুক্ত হওয়া BSF জওয়ান পূর্ণমকুমার সাউ। পাকিস্তানের হাতে ২১ দিন আটক থাকার পর ভারত সরকারের চাপেই তাঁকে ছাড়তে বাধ্য হয় ইসলামাবাদ। এক মাস আগে, ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন প্রাণ হারান। সেই ঘটনার পরদিনই, পঠানকোটে কর্মরত অবস্থায় ভুল করে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েন পূর্ণম। গাছের নিচে বিশ্রাম নেওয়ার সময় পাক রেঞ্জার্স তাঁকে আটক করে।

 

সাধারণত, সীমান্তে এ ধরনের ঘটনা ঘটলে দুই দেশের মধ্যে আলোচনা করে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু এই ক্ষেত্রে একাধিক বৈঠকের পরেও পূর্ণমের মুক্তি মিলছিল না। ফলে ভারত-পাক উত্তেজনা আরও বাড়ে। পূর্ণমের মুক্তির জন্য অন্তঃসত্ত্বা অবস্থাতেই তাঁর স্ত্রী রজনী সাউ পৌঁছে যান বিএসএফের সদর দফতরে। কিন্তু তখনও মেলেনি কোনও প্রতিশ্রুতি। অবশেষে, গত সপ্তাহে মুক্তি পেয়ে দেশে ফেরেন তিনি। আজ ফিরছেন নিজের বাড়িতে, নিজের পরিবারে।

 

পূর্ণমের বাড়িতে রয়েছেন বৃদ্ধ বাবা-মা, অন্তঃসত্ত্বা স্ত্রী এবং সন্তান। দীর্ঘ প্রতীক্ষার পরে প্রিয়জনকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা পরিবার। সকাল থেকেই চলছে পুজোর আয়োজন। ঘর সাজানো হয়েছে ফুল ও আল্পনায়। মা রান্না করছেন ছেলের প্রিয় খাবার। মুখে মুখে ফিরছে স্বস্তির নিঃশ্বাস—শেষমেশ ঘরের ছেলে ঘরেই ফিরছেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular