Thursday, April 16, 2026
HomeBreaking Newsপেহেলগাঁও হামলা ও শান্তি আলোচনা: আজ বিকেল সাড়ে ৫টায় দুই দেশের ডিজিএমও...

পেহেলগাঁও হামলা ও শান্তি আলোচনা: আজ বিকেল সাড়ে ৫টায় দুই দেশের ডিজিএমও বৈঠকে বসছেন

পেহেলগাঁও হামলা ও শান্তি আলোচনা: আজ বিকেল সাড়ে ৫টায় দুই দেশের ডিজিএমও বৈঠকে বসছেন

 

প্রতিবেদন- বাবান দাস| ১২ মে ২০২৫

 

নয়া দিল্লি|DCN নিউজ: পেহেলগাঁওতে সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে ভারত ও পাকিস্তানের মধ্যে আজ একটি গুরুত্বপূর্ণ সামরিক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুই দেশের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস (ডিজিএমও) আজ বিকেল সাড়ে ৫টায় আলোচনায় বসবেন বলে সরকারি সূত্রে জানা গেছে।

 

বৈঠকে পেহেলগাঁও হামলা, সীমান্ত পরিস্থিতি এবং পারস্পরিক অভিযোগ নিয়ে আলোচনা হবে। তবে শুধু অভিযোগ নয়, শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে উভয় পক্ষ থেকেই সমঝোতার বার্তা এসেছে। তাই এই বৈঠক থেকে বড় সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

 

ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরেই সীমান্ত সংঘর্ষ ও কূটনৈতিক উত্তেজনা বিরাজ করছে। এই বৈঠককে ঘিরে আশাবাদী দুই দেশের শান্তিপ্রিয় জনগণ। আগামী দিনের শান্তি প্রতিষ্ঠার জন্য এটি হতে পারে একটি মাইলফলক সিদ্ধান্ত।

 

প্রতীক্ষিত এই বৈঠকের ফলাফল নির্ধারণ করবে দুই দেশের পারস্পরিক সম্পর্কের ভবিষ্যত পথ। আলোচনা সফল হলে তা শুধু দুই দেশের মধ্যেই নয়, গোটা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার পক্ষে ইতিবাচক বার্তা বহন করবে।

 

এই বৈঠকের পরবর্তী আপডেট চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular