Thursday, April 16, 2026
HomeBreaking Newsবিতর্কের মধ্যেই ছয়ঘড়িয়া প্রধানের পদত্যাগ! শারীরিক অসুস্থতা নাকি এসসি সার্টিফিকেট বিতর্ক?

বিতর্কের মধ্যেই ছয়ঘড়িয়া প্রধানের পদত্যাগ! শারীরিক অসুস্থতা নাকি এসসি সার্টিফিকেট বিতর্ক?

বিতর্কের মধ্যেই ছয়ঘড়িয়া প্রধানের পদত্যাগ! শারীরিক অসুস্থতা নাকি এসসি সার্টিফিকেট বিতর্ক?

 

বাবান দাস ডিসিএন নিউজ ডেস্ক | বনগাঁ |উত্তর ২৪ পরগনার বনগাঁ ব্লকের ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস প্রধান উমা ঘোষ হঠাৎ করেই পদত্যাগ করেছেন। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে জোর চর্চা ও রাজনৈতিক জল্পনা।

 

 

উমা ঘোষ জানিয়েছেন, চলতি মাসের ৫ তারিখে তিনি বনগাঁর বিডিও-র কাছে নিজের ইস্তফাপত্র জমা দেন, যা ২০ তারিখে গৃহীত হয়েছে। তার কথায়,

“আমি দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছি। সেই কারণেই ইস্তফা দিয়েছি। আদালতে কী চলছে, তা নিয়ে কিছু বলব না।”

 

তবে এই পদত্যাগের পেছনে অন্য একটি গুরুত্বপূর্ণ কারণ ঘিরেই তৈরি হয়েছে বিতর্কের মেঘ। অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘের বনগাঁ মহকুমা কমিটির পক্ষ থেকে উমা ঘোষের এসসি সার্টিফিকেট ভুয়ো বলে অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল সম্প্রতি।

 

এ প্রসঙ্গে মতুয়া মহা সংঘের বনগাঁ মহকুমা কমিটির সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাস বলেন,

“আমরা এসসি সার্টিফিকেট নিয়ে প্রশ্ন তুলেছি এবং কোর্টে মামলা করেছি। তবে উনি কেন ইস্তফা দিলেন, সে বিষয়ে আমাদের কাছে এখনও কোনো স্পষ্ট তথ্য নেই। কয়েক দিনের মধ্যেই সব পরিষ্কার হয়ে যাবে।”

 

ঘটনার প্রেক্ষিতে রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে।

এই ইস্তফা নিছকই ব্যক্তিগত কারণ, নাকি রাজনৈতিক ও আইনি চাপের ফল, তা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে।

সব খবর সবার আগে পেতে হলে চোখ রাখুন নিউজ dcn এর পর্দায়। বাবান দেশের রিপোর্ট নিউজ DCN।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular