Thursday, April 16, 2026
HomeNewsমমতা বন্দ্যোপাধ্যায়ের আবাসন উপহার — দরিদ্র ও স্বল্পবিত্তদের জন্য মাথাগোঁজার ঠাঁই

মমতা বন্দ্যোপাধ্যায়ের আবাসন উপহার — দরিদ্র ও স্বল্পবিত্তদের জন্য মাথাগোঁজার ঠাঁই

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫ | লোকেশন: নিউটাউন, কলকাতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের আবাসন উপহার — দরিদ্র ও স্বল্পবিত্তদের জন্য মাথাগোঁজার ঠাঁই

নিউটাউনে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে উদ্বোধন হল রাজ্যের নতুন আবাসন প্রকল্প ‘নিজন্ন’ ও ‘সুজন্ন’। ৭ একর সরকারি জমিতে তৈরি এই প্রকল্পে রয়েছে মোট ১২১০টি ফ্ল্যাট, যার মধ্যে—

‘নিজন্ন’ প্রকল্পে:

১৫ তলা আবাসন

৩০০ স্কোয়ার ফিটের ৪৯০টি 1BHK ফ্ল্যাট

লক্ষ্যমাত্রা: EWS শ্রেণির নাগরিক

‘সুজন্ন’ প্রকল্পে:১৬ তলা আবাসন

৬২০ স্কোয়ার ফিটের ৭২০টি 2BHK ফ্ল্যাট

লক্ষ্যমাত্রা: LIG শ্রেণির নাগরিক

বাজার মূল্যের চেয়ে কম দামে ফ্ল্যাট বিক্রির প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। সম্পূর্ণ লটারি ভিত্তিক ও স্বচ্ছ পদ্ধতিতে ফ্ল্যাট বণ্টন হবে।

মুখ্যমন্ত্রীর দাবি, কেন্দ্রের বঞ্চনার মধ্যেও রাজ্য সরকার নিজস্ব অর্থে এই প্রকল্প বাস্তবায়ন করেছে।

“আমরা চাই প্রতিটি মানুষের মাথার উপর ছাদ থাকুক,” বললেন মমতা।

প্রকল্প ব্যয়: ৪৫৫.৫ কোটি টাকা, আবাসন ব্যয়: ২৯০ কোটি টাকা

‘সুসম্পন্ন’ বহুতল পার্কিং কমপ্লেক্স – ৮০ তলা বিশিষ্ট পার্কিং সুবিধা‘তরণ্য’ শিশু বিনোদন পার্ক – ক্যাফেটেরিয়া, মুক্তমঞ্চসহ আধুনিক পরিকাঠামো

জলপাইগুড়ি সেতু প্রকল্প – জল্পেশ মন্দিরগামী পথের নতুন সেতু উদ্বোধন

“বহুতল আবাসন, বিনামূল্যে জমি, স্বচ্ছ প্রক্রিয়া—সবকিছুই বাংলার মানুষের জন্য। কেন্দ্র টাকা বন্ধ করেছে, কিন্তু আমরা থেমে থাকিনি।”

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular