Thursday, April 16, 2026
HomeBreaking Newsমুখ্যমন্ত্রীর বড়সড় ঘোষণা : পরিচয় শ্রমিকদের জন্য সমশ্রী প্রকল্পে মাসিক ভাতাকলকাতা

মুখ্যমন্ত্রীর বড়সড় ঘোষণা : পরিচয় শ্রমিকদের জন্য সমশ্রী প্রকল্পে মাসিক ভাতাকলকাতা

মুখ্যমন্ত্রীর বড়সড় ঘোষণা : পরিচয় শ্রমিকদের জন্য সমশ্রী প্রকল্পে মাসিক ভাতাকলকাতা :রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মঙ্গলবার নবান্ন থেকে এক বড়সড় ঘোষণা করলেন। রাজ্যের বাইরে কাজ করতে যাওয়া হাজার হাজার পরিযায়ী শ্রমিক যারা নানা প্রতিকূল পরিস্থিতির কারণে আবার রাজ্যে ফিরছেন, তাঁদের পাশে দাঁড়াতে এগিয়ে এল রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী জানান, “সমশ্রী প্রকল্পের মধ্য দিয়ে পরিযায়ী শ্রমিকরা যদি রাজ্যে ফিরে আসেন, তাঁদের প্রতি মাসে ৫,০০০ টাকা করে ভাতা দেওয়া হবে।”

তিনি আরও বলেন, এই সিদ্ধান্তে পরিযায়ী শ্রমিক পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত হবে এবং তাঁদের জীবিকা নির্বাহ সহজ হবে। বহু শ্রমিক দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে কাজ করেও চরম অসুবিধার সম্মুখীন হন। তাই তাঁদের পুনর্বাসন ও জীবিকার সুযোগ করে দিতে এই নতুন উদ্যোগ। মূল দিকগুলো :রাজ্যে ফেরা প্রতিটি পরিযায়ী শ্রমিককে মাসিক ₹৫,০০০ ভাতা।সমশ্রী প্রকল্পের আওতায় এই সুবিধা পাওয়া যাবে।শ্রমিকদের পুনর্বাসন ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য সরকারের পদক্ষেপ।পরিবারগুলির আর্থসামাজিক অবস্থার উন্নতি হবে।রাজ্যের শ্রম দপ্তর জানিয়েছে, খুব শিগগিরই এই প্রকল্পের বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হবে এবং আবেদন প্রক্রিয়া শুরু হবে।রাজনৈতিক মহলে এই ঘোষণা নিয়ে ইতিমধ্যেই ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। একদিকে শ্রমিক পরিবারগুলি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, অন্যদিকে বিরোধীরা একে রাজনৈতিক দাওয়াই বলে কটাক্ষ করেছে। তবে পরিযায়ী শ্রমিকদের স্বার্থে এই প্রকল্প বাস্তবায়ন রাজ্যের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় এক নতুন দিশা খুলে দিল বলেই মত বিশেষজ্ঞদের।

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular