Thursday, April 16, 2026
HomeBreaking Newsরাজ্যের প্রতিটি সিনেমা হল ও মাল্টিপ্লেক্সে দৈনন্দিন একটি বাংলা সিনেমা দেখানো বাধ্যতামূলক,...

রাজ্যের প্রতিটি সিনেমা হল ও মাল্টিপ্লেক্সে দৈনন্দিন একটি বাংলা সিনেমা দেখানো বাধ্যতামূলক, নয়া নির্দেশিকা সরকারের কমেন্টে লিঙ্ক

 

DCN NEWS বনগাঁ | প্রতিবেদক: বাবণ দাস

রাজ্যে এখন থেকে প্রতিদিন বাংলা সিনেমা বাধ্যতামূলককলকাতা: বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে চাঙ্গা করতে রাজ্য সরকারের বড় পদক্ষেপ। তথ্য ও সংস্কৃতি দফতরের নতুন নির্দেশিকায় বলা হয়েছে—রাজ্যের প্রতিটি সিনেমা হল ও মাল্টিপ্লেক্সের প্রতিটি পর্দায় বছরে ৩৬৫ দিনের প্রতিদিন অন্তত একটি করে বাংলা সিনেমার শো চালানো বাধ্যতামূলক।প্রাইম টাইম (দুপুর ৩টা থেকে রাত ৯টার মধ্যে) বাংলা ছবিকে জায়গা দেওয়ার নির্দেশও জারি হয়েছে। নির্দেশ কার্যকর হবে আজ থেকেই এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বলবৎ থাকবে।গত কয়েক বছরে বাংলা ছবি সিনেমা হলে পর্যাপ্ত শো না পাওয়ার অভিযোগ ক্রমশ বেড়েছিল। একাধিক প্রযোজক, পরিচালক, অভিনেতা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। সম্প্রতি প্রযোজক, পরিচালক ও ডিস্ট্রিবিউটরদের সঙ্গে বৈঠক করে মন্ত্রী অরূপ বিশ্বাস প্রতিশ্রুতি দেন—বাংলা ছবিকে প্রাপ্য জায়গা দেওয়া হবে। সেই বৈঠকের পর সাংসদ-অভিনেতা দেব বলেছিলেন, “বাংলা ছবি চালাতে হবে, সে যে ছবিই আসুক না কেন। অন্য ভাষার ছবিও চলুক, বাংলা ছবিও চলুক।”

সরকারের এই নির্দেশিকায় আশা করা হচ্ছে বাংলা সিনেমার বাজার আরও প্রসারিত হবে এবং দর্শকরা আরও বেশি ভালো বাংলা ছবি দেখার সুযোগ পাবেন।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular