আবহাওয়ার আপডেট | ডিসিএন নিউজ
সম্পাদনায়: বাবান দাশ প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫ | সময়: সকাল ১১:৫৫
শক্তি হারাল নিম্নচাপ, বৃষ্টির দাপট কিছুটা কমছে, তবে ফের বিপদের আশঙ্কা!
উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ডে প্রবেশ করে দুর্বল হয়ে পড়েছে নিম্নচাপ। তার প্রভাব ধীরে ধীরে কমছে পশ্চিমবঙ্গজুড়ে। ডিসিএন নিউজের আবহাওয়া বিভাগ জানিয়েছে, আজ শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কিছুটা কমবে। তবে আগামী সপ্তাহের শুরুতেই ফের বাড়তে পারে বৃষ্টির পরিমাণ।

🔹 দক্ষিণবঙ্গের পরিস্থিতি:আজ প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া ও দক্ষিণ ২৪ পরগনায়।রবিবার নদিয়া ও মুর্শিদাবাদ ভিজবে।সোমবার ভারী বৃষ্টি হতে পারে নদিয়া ও উত্তর ২৪ পরগনায়।মঙ্গলবার থেকে শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি।বিশেষ সতর্কতা জারি হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বুধবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া ও বাঁকুড়ায়।
বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়।
🔹 উত্তরবঙ্গের পরিস্থিতি:আজ শনিবার ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়।
রবিবার থেকে সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার অঞ্চলে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস।
মঙ্গলবার থেকে বুধবার – দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও হতে পারে ভারী বৃষ্টি।
কলকাতার আকাশ:আজ আকাশ মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ।
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ১০০ শতাংশ, আর্দ্রতা ৯২–১০০ শতাংশের মধ্যে।
আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সর্বোচ্চ ছিল ৩০.১ ডিগ্রি।
গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ৭৫.৪ মিমি।
সমুদ্র যাত্রা নিষেধ:ডিসিএন নিউজের আবহাওয়া সূত্রে জানা গেছে, আগামী মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের, কারণ নিম্নচাপ সরে গেলেও তার ছায়া এখনও রয়ে গেছে বঙ্গোপসাগরের উত্তর-পূর্ব দিকে।
সতর্কতা: সকল জেলার মানুষকে পরামর্শ দেওয়া হচ্ছে স্থানীয় প্রশাসনের নির্দেশিকা মেনে চলার জন্য এবং আবহাওয়ার নিয়মিত আপডেট জানার জন্য ডিসিএন নিউজের সঙ্গে যুক্ত থাকার জন্য।
আরও খবরের জন্য চোখ রাখুন ডিসিএন নিউজ লাইভে।
প্রতিবেদন: ডিসিএন নিউজ ডেস্ক | সম্পাদনায়: বাবান দাশ

