Sealdah New AC Local | Baban Das Report
রিপোর্ট: বাবন দাস | প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৫, বিকেল ৪:৩৭ মিনিটে
পুজোর আগে যাত্রীদের জন্য বড়সড় চমক শিয়ালদহ রেলের। ইতিমধ্যেই রানাঘাট–শিয়ালদহ রুটে এসি লোকাল চালু হয়েছে। সোমবার সকাল ৮টা ২৯ মিনিটে রানাঘাট জংশন থেকে শিয়ালদহগামী প্রথম এসি লোকাল যাত্রা শুরু করেছে।
এবার সেই পরিষেবা আরও বাড়িয়ে বনগাঁ ও কৃষ্ণনগর রুটে চালু হতে চলেছে এসি লোকাল। শিয়ালদহ ডিভিশনের DRM রাজীব সাক্সেনা জানিয়েছেন, অতিরিক্ত এসি রেক আনার কাজ চলছে। আগামী সপ্তাহ থেকেই নতুন রুটে যাত্রী পরিষেবা শুরু হবে।

নতুন রুট
-
শিয়ালদহ–বনগাঁ (বারাসত হয়ে)
-
শিয়ালদহ–কৃষ্ণনগর (রানাঘাট হয়ে)
বিশেষ বৈশিষ্ট্য: কৃষ্ণনগরগামী এসি লোকাল এবার থেকে বেলঘড়িয়া ও শ্যামনগর স্টেশনে থামবে।
শিয়ালদহ–বনগাঁ এসি লোকালের ভাড়া
-
বিধাননগর রোড / দমদম / দমদম ক্যান্টনমেন্ট → ₹৩৫
-
মধ্যমগ্রাম / বারাসত → ₹৬০
-
দত্তপুকুর → ₹৮৫
-
হাবরা → ₹৯০
-
গোবরডাঙ্গা / ঠাকুরনগর → ₹১০৫
-
বনগাঁ → ₹১২০
-
মাঝেরগ্রাম → ₹১৩০
-
রানাঘাট → ₹১৫০
শিয়ালদহ–কৃষ্ণনগর এসি লোকালের ভাড়া
-
বিধাননগর রোড / দমদম → ₹৩৫
-
বেলঘড়িয়া → ₹৪০
-
সোদপুর / খড়দহ / বারাকপুর → ₹৬০
-
শ্যামনগর → ₹৮৫
-
নৈহাটি → ₹৯০
-
কল্যাণী / কাঁচরাপাড়া → ₹৯৫
-
চাকদহ → ₹১০৫
-
রানাঘাট → ₹১২০
-
কৃষ্ণনগর সিটি জংশন → ₹১৪০
যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা
-
ভাড়া সাধারণ লোকালের থেকে আলাদা, তাই টিকিট কাটার আগে তালিকা দেখে নিন।
-
প্রথম সপ্তাহে স্টপেজ ও সময়সূচিতে পরিবর্তন হতে পারে।
-
অফিস টাইমে ভিড় এড়াতে আগে থেকেই স্টেশনে পৌঁছন।
✍️ Baban Das Report

