Thursday, April 16, 2026
HomeBreaking News"সীমান্তে বড়সড় পাচার রুখল বিএসএফ, মহিলা সহ গ্রেপ্তার দুই পাচারকারী—উদ্ধার লক্ষাধিক টাকার...

“সীমান্তে বড়সড় পাচার রুখল বিএসএফ, মহিলা সহ গ্রেপ্তার দুই পাচারকারী—উদ্ধার লক্ষাধিক টাকার গহনা ও সামগ্রী”

“সীমান্তে বড়সড় পাচার রুখল বিএসএফ, মহিলা সহ গ্রেপ্তার দুই পাচারকারী—উদ্ধার লক্ষাধিক টাকার গহনা ও সামগ্রী”

উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার হাকিমপুর চেকপোস্টে বিএসএফ-এর চাঞ্চল্যকর সাফল্য।
পাচার রুখে মহিলা সহ দু’জন পাচারকারীকে গ্রেপ্তার করল সীমান্ত রক্ষী বাহিনী।

ধৃতদের মধ্যে রয়েছেন হাকিমপুর মাঝেরপাড়ার বছর ৩৫-এর নার্গিস বিবি। তাঁর মোটরবাইকে থাকা ব্যাগ থেকে উদ্ধার হয় মাছের পিনের প্যাকেট—যার বাজার মূল্য প্রায় ৭০ হাজার টাকা।

অন্যদিকে, বাদুড়িয়ার রামচন্দ্রপুর গ্রামের সুমন সরদার নামে অপর এক পাচারকারীকে আটক করা হয়, যিনি বাইকে করে হাকিমপুর সীমান্তের দিকে যাচ্ছিলেন। তাঁর গাড়িতে তল্লাশি চালিয়ে বিএসএফ উদ্ধার করে প্রায় ১০ কেজি ওজনের রুপোর গহনা, যার বাজার মূল্য আনুমানিক ৭ লক্ষ ৩১ হাজার টাকা।

উভয়ের কাছ থেকে পাওয়া গেছে মোট চারটি এটিএম কার্ড এবং বাজেয়াপ্ত করা হয়েছে দুটি মোটরবাইক।
সব মিলিয়ে উদ্ধার হওয়া সামগ্রীর বাজারমূল্য প্রায় আট লক্ষ টাকা বলে অনুমান।

ধৃত দুই পাচারকারীকে শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। আজ তাদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।

বিএসএফ সূত্রে জানা গেছে, সীমান্তে নজরদারি আরও কড়া করা হয়েছে এবং এই ধরনের পাচার রুখতে নিয়মিত অভিযান চলবে।

বাবান দাশের রিপোর্ট| DCN News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular