Thursday, April 16, 2026
HomeBreaking Newsস্কুলছাত্রদের সতর্কতা উপেক্ষা! রাজস্থানে ছাদ ভেঙে মৃত্যু বহু পড়ুয়ার — শিক্ষকদের গাফিলতিতেই...

স্কুলছাত্রদের সতর্কতা উপেক্ষা! রাজস্থানে ছাদ ভেঙে মৃত্যু বহু পড়ুয়ার — শিক্ষকদের গাফিলতিতেই ভয়াবহ দুর্ঘটনা

 

স্কুলছাত্রদের সতর্কতা উপেক্ষা! রাজস্থানে ছাদ ভেঙে মৃত্যু বহু পড়ুয়ার — শিক্ষকদের গাফিলতিতেই ভয়াবহ দুর্ঘটনা

📍 ঝালাওয়ার, রাজস্থান | রিপোর্ট: বাবণ দাস | DCN News | প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৫

রাজস্থানের ঝালাওয়ারে ভয়াবহ এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একাধিক স্কুলপড়ুয়ার। ভারী বৃষ্টির মধ্যেই শুক্রবার সকালবেলা হঠাৎ ভেঙে পড়ে একটি সরকারি স্কুলের ছাদ। চাঙরের নিচে চাপা পড়ে প্রাণ হারায় সাত শিশু, গুরুতর আহত বহু।

শিশুরা আগে থেকেই দিয়েছিল সতর্কবার্তা — শিক্ষকরা পাত্তা দেননি!

প্রত্যক্ষদর্শীদের বয়ানে জানা যাচ্ছে, দুর্ঘটনার আগেই ছাত্রছাত্রীরা ছাদের থেকে সিমেন্ট, বালি, ও পাথরের কণা পড়ার বিষয়টি শিক্ষকদের জানিয়েছিল। কিন্তু শিক্ষকেরা তা গুরুত্ব না দিয়ে বাচ্চাদের ধমক দিয়ে ক্লাসে ফেরত পাঠান। কেউ কেউ অভিযোগ করেছেন, সেই সময় শিক্ষকরা স্কুলের অন্য ঘরে বসে প্রাতঃরাশ করছিলেন এবং ছাত্রদের কথায় কর্ণপাত করেননি।

এক অষ্টম শ্রেণীর ছাত্র জানায়, “আমরা বলেছিলাম মাথায় কিছু পড়ছে, কিন্তু আমাদের বলা হয় ক্লাসে যাও। কিছুক্ষণের মধ্যেই তাসের ঘরের মতো ছাদটা হুড়মুড়িয়ে আমাদের ওপর ভেঙে পড়ে।”

গাফিলতির অভিযোগে বরখাস্ত ৫ শিক্ষক, তদন্তে প্রশাসন

ঘটনার পরে ৫ জন শিক্ষককে অপরাধমূলক অবহেলার দায়ে বরখাস্ত করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জুন মাসেই জেলার সমস্ত স্কুল পরিদর্শন করে জরাজীর্ণ ভবন চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়। প্রশাসন বেশ কয়েকটি ভবনের মেরামতিও করেছে। তবে এই ক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ সম্পূর্ণভাবে প্রশাসনিক নির্দেশ মানেনি বলেই স্পষ্ট হয়েছে।

জেলা কালেক্টর অজয় সিং রাঠোর জানিয়েছেন, “শিক্ষকদের পক্ষ থেকে চূড়ান্ত অবহেলা ছিল। তদন্ত কমিটি গঠন করা হয়েছে, রিপোর্ট জমা পড়লেই কড়া ব্যবস্থা নেওয়া হবে।”

গ্রামবাসীর সাহসে উদ্ধার কাজ, তবুও রক্ষা হল না প্রাণ

ছাদ ধসে পড়ার পরে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ধ্বংসস্তূপ সরিয়ে পড়ুয়াদের উদ্ধারে এগিয়ে আসেন। অনেককে মাটির নিচ থেকে অচেতন অবস্থায় বের করে আনা হয়। কয়েকজন ছাত্র এখনও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

প্রশ্ন উঠছে পরিকাঠামো ও প্রশাসনিক দায়িত্ব নিয়ে

কেন একটি জরাজীর্ণ ভবনে এতদিন ধরে ক্লাস চলছিল? কেন স্কুল মেরামতির বিষয়ে প্রশাসনের নির্দেশ সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি? এমন একাধিক প্রশ্ন উঠছে সচেতন অভিভাবকদের পক্ষ থেকে।

DCN News-এর পক্ষ থেকে আমরা এই মর্মান্তিক ঘটনার ন্যায্য বিচার এবং ভবিষ্যতে এমন গাফিলতির পুনরাবৃত্তি রোধে যথাযথ প্রশাসনিক পদক্ষেপের দাবি জানাই।

✍ রিপোর্টার ও লেখক: বাবণ দাস | DCN News | ঝালাওয়ার, রাজস্থান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular