হরিয়ানায় সেনার গোপন তথ্য পাকিস্তানে পাচার, গ্রেফতার যুবক
সংক্ষিপ্ত প্রতিবেদন|বাবান দাশের রিপোর্ট:হরিয়ানার পানিপথ থেকে সেনার গোপন তথ্য পাকিস্তানে পাচারের অভিযোগে গ্রেফতার করা হলো নৌমান ইলাহি নামে ২৪ বছর বয়সী এক যুবককে। তিনি মোবাইলের মাধ্যমে পাকিস্তানি গুপ্তচর ইকবালকে তথ্য পাঠাতেন বলে অভিযোগ।কারখানার শ্রমিকের ‘ছদ্মবেশে’ পাকিস্তানি গুপ্তচর (spy) ইকবালের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল নৌমানের। সেখানেই দীর্ঘদিন ধরে পাকিস্তানে (Pakistan) তথ্য পাচারের সম্ভাবনাও উঠে এসেছে।

দেশের পুরনো ও গুরুত্বপূর্ণ এয়ারফোর্স স্টেশন আম্বালার তথ্য পাচারেই মূলত তাঁকে ব্যবহার করা হতো। হরিয়ানা পুলিশের গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়। যদিও পুলিশ এখনও তদন্তের বিষয়ে মুখ খুলতে নারাজ।এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা নিয়ে তদন্ত চলছে।
আরো জানতে চোখ রাখুন ডিসিএন নিউজের অফিশিয়াল ওয়েবসাইট ও সোশ্যাল প্লাটফর্মে।

