Thursday, April 16, 2026
HomeBreaking Newsহাইকোর্টের নির্দেশে SSC ভবনে সুমন বিশ্বাসের প্রবেশের অনুমতি

হাইকোর্টের নির্দেশে SSC ভবনে সুমন বিশ্বাসের প্রবেশের অনুমতি

DCN Newsreport,BabanDas রিপোর্ট

কলকাতা: চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসকে অবশেষে SSC ভবন পর্যন্ত যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। এদিন আদালত জানায়, গণআন্দোলনের মধ্যে থেকেও আইনের সীমারেখা ভাঙা যাবে না। তবে সুমনের দাবি শোনার জন্য তাঁকে SSC ভবনে প্রবেশ করতে বাধা দেওয়া যাবে না।

আদালতের এই রায়কে কেন্দ্র করে চাকরিপ্রার্থীদের মধ্যে নতুন করে আশার আলো জেগেছে। দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হয়েছেন বহু প্রার্থী। সুমন বিশ্বাস তাঁদের অন্যতম মুখপাত্র।

SSC ও সরকারের তরফে এখনও এ নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে হাইকোর্টের নির্দেশ কার্যকর হলে পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে শিক্ষাজগৎ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular