Thursday, April 16, 2026
HomeNews১০ বছর ধরে চিকিৎসকদের ব্যর্থতা, অবশেষে রোগ শনাক্ত করল চ্যাটজিপিটি!

১০ বছর ধরে চিকিৎসকদের ব্যর্থতা, অবশেষে রোগ শনাক্ত করল চ্যাটজিপিটি!

🔴 DCN ডেস্ক |
টানা ১০ বছর ধরে শরীর খারাপ! ছুটেছেন এক চিকিৎসকের থেকে আরেক চিকিৎসকের কাছে। নানান পরীক্ষা-নিরীক্ষা, পরামর্শ, ওষুধ… তবু মিলছিল না রোগের আসল চেহারা। শেষমেশ যে কেউ পারলেন, সে কোনও ডাক্তার নয়, বরং একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যার—ChatGPT

সম্প্রতি, ‘আর/চ্যাটজিপিটি’ (r/ChatGPT) নামের একটি Reddit অ্যাকাউন্ট থেকে এই বিস্ময়কর অভিজ্ঞতা শেয়ার করা হয়। সেখানে এক তরুণ জানান, দীর্ঘ ১০ বছর ধরে তিনি নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন—হাড়ের ব্যথা, মাথা ঘোরা, অবসাদ, হজমের সমস্যা ইত্যাদি। বহু ডাক্তার দেখানোর পরও কেউ রোগ নির্ণয় করতে পারেননি। এমনকি MRI, CT Scan, ব্লাড টেস্ট, Lyme Disease পরীক্ষাও কিছু ধরা পড়েনি।

শেষে হতাশ হয়ে তিনি নিজের সমস্ত উপসর্গ ও পরীক্ষার রিপোর্ট ChatGPT-কে দেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্লেষণ করে জানায়, ওই তরুণের শরীরে রয়েছে একটি জিনগত সমস্যা, যার নাম MTHFR (A1298C variant)। ChatGPT-র মতে, এটি একটি বিরল জিনগত মিউটেশন, যা বিশ্বের প্রায় ৭ থেকে ১২ শতাংশ মানুষের মধ্যে দেখা যায়। এর ফলে শরীরে ভিটামিন B12 এবং ফোলেটের শোষণে সমস্যা হয়, যার কারণে বিভিন্ন উপসর্গ দেখা দেয়।

ওই তরুণ এরপর ChatGPT-র রিপোর্ট নিয়ে ফের চিকিৎসকের কাছে যান। পরীক্ষার পর চিকিৎসকরাও নিশ্চিত হন যে ChatGPT-র বিশ্লেষণ একেবারে ঠিক। অবশেষে সঠিক চিকিৎসা শুরু হয়। B12 ও Folate সাপ্লিমেন্ট নেওয়ার কিছুদিনের মধ্যেই রোগীর স্বাস্থ্যের উন্নতি হয়।

🔍 চিকিৎসা জগতে নতুন দিশা?

ChatGPT-র এই সাফল্যে নেটমাধ্যমে তোলপাড়। Reddit-এ পোস্টটি ভাইরাল হয়েছে। হাজার হাজার ব্যবহারকারী নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে লিখেছেন—ChatGPT কিভাবে তাদেরও উপসর্গ বিশ্লেষণ করে সম্ভাব্য রোগ শনাক্তে সাহায্য করেছে।

তবে চিকিৎসকরা এ বিষয়ে সতর্কতা দিচ্ছেন। তাঁরা বলছেন, “AI-র সাহায্যে second opinion নেওয়া যেতে পারে, কিন্তু তা কখনোই চিকিৎসকের বিকল্প হতে পারে না।” রোগ নির্ণয় এবং চিকিৎসার চূড়ান্ত সিদ্ধান্ত চিকিৎসকের পরামর্শেই হওয়া উচিত।


📌 রিপোর্টার: বাবন দাস | DCN নিউজ |
🗓️ তারিখ: ৯ জুলাই ২০২৫

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular