২১ জুলাই শহীদ দিবস: একুশের মঞ্চ থেকে বিজেপি ও সিপিএমকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের, কর্মীদের দিলেন কড়া বার্তা

কলকাতা, ২১ জুলাই ২০২৫:একুশে জুলাই শহীদ দিবসে কলকাতার ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশে উঠে এলো প্রবল রাজনৈতিক বার্তা। মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যখন বাংলা ভাষা ও আবেগকে সামনে রেখে বিজেপিকে আক্রমণ শানালেন, অন্যদিকে সিপিএমকেও তুলোধোনা করলেন “মহাশূন্যে উধাও” কটাক্ষে।“কেউ চোর বললে ছেড়ে কথা বলবে না তৃণমূল”বিরোধীদের চোর ডাক প্রসঙ্গে কড়া জবাব দিয়ে মমতা বলেন, “সবাইকে চোর বলছেন, ডাকাত বলছেন। লজ্জা করে না? যদি কাউকে চোর বলে, আর সে যদি চোর না হয়, তাহলে তৃণমূল কর্মীরা পাল্টা আন্দোলন করুন। এই চোর ডাকাতরাই আসল চোর—চিনে নিন।”তিনি বলেন, গরু-চোর, কয়লা পাচার, রেশন দুর্নীতি—এসব অভিযোগে যাদের নাম জড়িয়েছে, তারা আসলে কেন্দ্রীয় সংস্থার অধীনে থাকা দফতরের সুবিধাভোগী।বিএসএফের আন্ডারে বর্ডার, সিআইএসএফের আন্ডারে কোল, রেল আরপিএফের অধীনে। তাহলে তৃণমূল কীভাবে চোর হয়?”“তৃণমূলকে যত অপপ্রচার করবেন, দল তত শক্তিশালী হবে দলীয় কর্মীদের উদ্দেশে বার্তা দিয়ে মমতা বলেন“তৃণমূলের সম্পদ হচ্ছে তার কর্মীরা, নেতারা নয়।”তিনি স্মরণ করালেন দল গঠনের শুরুর দিনগুলোর কথা—“একটা চারা গাছকে যেমন পাহারা দিতে হয়, আজ তা বটবৃক্ষ হয়ে উঠেছে, ছায়া দেয়।” বাংলা ভাষার উপর ‘সন্ত্রাস’, ছাব্বিশের লক্ষ্য ‘দিল্লি’মমতা বলেন, “বাংলা ভাষায় নাকি কথা বলা যাবে না! বাংলা এসব মানবে না। ভাষার উপর এই আগ্রাসন রোখা হবে। ২৬ সালের ভোটে বাংলায় আরও বেশি আসন পেতে হবে, তারপর লক্ষ্য দিল্লি। বিজেপিকে বিদায় দিতে হবে।” অভিষেকের বার্তা: “গলা কেটে নিলেও বলব জয় বাংলা”তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “গলা কেটেও যদি মেরে ফেলে, তবু বলব জয় বাংলা। বাংলা মানে সাহস, ঐক্য আর প্রতিরোধ।
🔗 লেখক: বাবণ দাস
📅 প্রকাশের তারিখ: ২১ জুলাই ২০২৫
📰 সংবাদ উৎস: সম্পূর্ণ প্রতিবেদন তৃণমূল শহীদ দিবস ২০২৫-র ধর্মতলা মঞ্চে দলনেত্রীর বক্তব্যের ওপর ভিত্তি করে।

