Thursday, April 16, 2026
HomeBreaking Newsবর্ষার প্রবল দাপট! আকাশ কালো করে চলবে বৃষ্টি, ৯ জেলায় বড় দুর্যোগ

বর্ষার প্রবল দাপট! আকাশ কালো করে চলবে বৃষ্টি, ৯ জেলায় বড় দুর্যোগ

Weather Update : বর্ষার প্রবল দাপট! আকাশ কালো করে চলবে বৃষ্টি, ৯ জেলায় বড় দুর্যোগ

দশদিন আগেই বর্ষা এসে গেছে উত্তরবঙ্গে। বর্তমানে মৌসুমী অক্ষরেখাটি পশ্চিমে মুম্বই, অহল্লা নগর, আদিলাবাদ, ভবানিপাটনা, পুরী হয়ে পূর্বে বালুরঘাট পর্যন্ত বিস্তৃত। এই পরিস্থিতির ফলে শনিবার উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে।

সিকিম ও কালিম্পংয়ে টানা বৃষ্টির কারণে তিস্তা ও অন্যান্য পাহাড়ি নদীর জলস্তর বেড়েছে। গত কয়েকদিনে উত্তর সিকিম ও কালিম্পংয়ে তিস্তার জলস্তর অনেকটাই বেড়ে গেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনেও বৃষ্টি চলবে, যার ফলে নদীর জল আরও বাড়তে পারে। এই পরিস্থিতিতে নদীতীরবর্তী গ্রামগুলো জলমগ্ন হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

উত্তরবঙ্গে পাঁচ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দুই বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী চার দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে অস্বস্তি বাড়বে।

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা

শনিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে। সোমবার পর্যন্ত স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার প্রভাবকারী পরিস্থিতি

এই মুহূর্তে একটি নিম্নচাপ মেঘালয় ও অসম সংলগ্ন অঞ্চলে রয়েছে, যা শনিবার আরও দুর্বল হবে। অন্যদিকে উত্তরপ্রদেশে দুটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। রাজস্থান ও পাঞ্জাবেও একটি ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে। এছাড়া জম্মু-কাশ্মীর, লাদাখ ও পার্শ্ববর্তী পার্বত্য অঞ্চলে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে।

রবিবারেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

রবিবার দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অন্যান্য জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম। জুনের প্রথম সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা কম বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular