Thursday, April 16, 2026
HomeKolkataBharat Bandh 2025: দেশজুড়ে ধর্মঘটের ডাক ২৫ কোটি শ্রমিকের, ব্যাঙ্ক সহ একাধিক...

Bharat Bandh 2025: দেশজুড়ে ধর্মঘটের ডাক ২৫ কোটি শ্রমিকের, ব্যাঙ্ক সহ একাধিক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা!

কি কারণে ধর্মঘট?
১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের যৌথ ফোরাম ৯ জুলাই (বুধবার) দেশব্যাপী সাধারণ ধর্মঘট ডেকেছে। সরকারের ‘শ্রমিক-বিরোধী’, ‘কৃষক-বিরোধী’ এবং ‘কর্পোরেটপন্থী’ নীতির প্রতিবাদে এই ধর্মঘট।

কে কে অংশ নিচ্ছেন?

  • ব্যাঙ্কিং, বিমা, ডাক, বিদ্যুৎ, খনি, ট্রান্সপোর্ট সহ একাধিক খাতের কর্মী

  • ২৫ কোটিরও বেশি শ্রমিক ও গ্রামীণ কর্মী

  • অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ও বিমা কর্মী সংগঠন

ব্যাঙ্ক বন্ধ থাকবে কি?
🔹 ব্যাঙ্ক কর্মীদের বড় অংশ ধর্মঘটে যোগ দিচ্ছেন
🔹 তবে ব্যাঙ্ক বা সরকারি প্রতিষ্ঠানের তরফে এখনও কোনও সরকারি ছুটি ঘোষণা হয়নি
🔹 পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকলেও, সব শাখা বন্ধ নাও থাকতে পারে

বিদ্যুৎ বিভ্রাটের সম্ভাবনা?
🔌 ২৭ লক্ষ বিদ্যুৎ কর্মী অংশ নিচ্ছেন বনধে
🔌 ফলে বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হতে পারে

স্কুল-কলেজ বন্ধ থাকবে?
📚 রাজ্য বা কেন্দ্রীয় স্তরে এখনও স্কুল-কলেজে ছুটির কোনও ঘোষণা হয়নি
📚 তবে পরিবহন সমস্যার কারণে হাজিরায় প্রভাব পড়তে পারে

সতর্ক বার্তা:
➡️ ৯ জুলাই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ
➡️ অনলাইন ব্যাঙ্কিং ও জরুরি কাজ আগেই সেরে ফেলুন

📌 বিস্তারিত পড়ুন 👉 DCN Report – Bharat Bandh Full Report
📥 কমেন্ট বক্সে লিখুন: আপনার এলাকায় কি প্রভাব পড়বে বনধে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular