Thursday, April 16, 2026
HomeBreaking NewsBritish F-35 Emergency Landing: মাঝ আকাশে জ্বালানির সংকট, কেরলে জরুরি অবতরণ করল...

British F-35 Emergency Landing: মাঝ আকাশে জ্বালানির সংকট, কেরলে জরুরি অবতরণ করল ব্রিটিশ যুদ্ধবিমান

মাঝ আকাশে জ্বালানির সংকট, কেরলে জরুরি অবতরণ করল ব্রিটিশ যুদ্ধবিমান

 

DCN NEWS | রিপোর্টার: বাবণ দাস | প্রকাশিত: ১৫ জুন ২০২৫

 

আজ কেরলের কোচি নৌসেনা ঘাঁটিতে চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, যখন ব্রিটিশ রয়্যাল নেভি’র একটি F-35 যুদ্ধবিমান মাঝ আকাশে জ্বালানির টান অনুভব করে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেয়।

 

সূত্রের খবর, বিমানটি একটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে ছিল এবং ভারতীয় এয়ারস্পেস ব্যবহার করছিল। আকাশে জ্বালানি সংকট দেখা দিলে ATC-র (Air Traffic Control) সঙ্গে যোগাযোগ করে দ্রুত অবতরণের অনুমতি চায় পাইলট।

 

নিরাপদে অবতরণের পর যুদ্ধবিমানটি ঘিরে ফেলে নৌসেনার নিরাপত্তা রক্ষীরা। পরে, বিশেষ টিম বিমানের জ্বালানি ও কারিগরি বিষয় খতিয়ে দেখে।

 

ভারত ও যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যৌথ সমঝোতা অনুযায়ী, এই ধরনের পরিস্থিতিতে জরুরি সহায়তা প্রদানের অনুমতি রয়েছে।

 

এখনও পর্যন্ত এই ঘটনায় কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর মেলেনি। তদন্ত চলছে, ব্রিটিশ দূতাবাসের প্রতিনিধিরাও ঘটনাস্থলে

পৌঁছেছেন।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular