India-Pakistan Conflict: সংঘর্ষ-বিরতি চুক্তি আর লঙ্ঘন করব না, ভারতের DGMO-কে আশ্বাস পাক DGMO-র — সূত্র
সংবাদদাতা: বাবন দাস | নয়াদিল্লি: ভারতের কড়া বার্তার জেরে চাপে পড়ে অবশেষে পিছু হটল পাকিস্তান। সীমান্তে অব্যাহত উত্তেজনার আবহে, আজ ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন (DGMO) পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
সূত্রের খবর অনুযায়ী, ওই বৈঠকে
পাকিস্তানের DGMO ভারতের DGMO-কে স্পষ্ট আশ্বাস দিয়েছেন যে, তারা আর কোনওভাবেই সংঘর্ষ-বিরতি চুক্তি লঙ্ঘন করবেন না।
গত কয়েক সপ্তাহ ধরে সীমান্ত বরাবর বারবার সংঘর্ষবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটে চলেছে। যার জেরে ভারতের পক্ষ থেকে বারবার কড়া বার্তা পাঠানো হয়েছিল ইসলামাবাদকে। কিন্তু তারপরও পরিস্থিতির উন্নতি না হওয়ায়, আজকের এই উচ্চ পর্যায়ের আলোচনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।
ভারতের তরফে সেনাবাহিনী স্পষ্ট জানিয়ে দেয় যে, সীমান্তে শান্তি বজায় না রাখলে, তার কড়া জবাব দেওয়া হবে। এবং সেই বার্তার পরিপ্রেক্ষিতেই, চাপে পড়ে পাকিস্তান সেনার DGMO আলোচনায় শান্তির বার্তা দেন।
প্রতিরক্ষা মন্ত্রকের এক সূত্র জানাচ্ছে, এই আলোচনায় শুধু সংঘর্ষবিরতি নয়, সীমান্তে সন্ত্রাসবাদী অনুপ্রবেশ, মাদক পাচার ও অস্ত্র চোরাচালানের মতো বিষয় নিয়েও আলোচনা হয়েছে।
ভারতের কড়া মনোভাব এবং লাগাতার প্রত্যাঘাতেই কার্যত টালমাটাল পাকিস্তানের প্রতিরক্ষা দফতর। এবং আজকের বৈঠক সেই চাপেরই ফল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, ভারত ও পাকিস্তানের মধ্যে ২০০৩ সালে সংঘর্ষবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু বিগত বছরগুলিতে বারবার পাকিস্তান সেই চুক্তি লঙ্ঘন করে গুলি চালায় সীমান্তে, যার জেরে শহিদ হন ভারতীয় জওয়ানরা এবং ক্ষতিগ্রস্ত হন সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ।
এই মুহূর্তে পরিস্থিতি সামাল দিতে পাকিস্তানের এই পিছু হটাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন আন্তর্জাতিক কূটনৈতিক বিশ্লেষকেরা।
দেশ-বিদেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
বিশ্বস্ত খবর, নির্ভুল তথ্য ও দ্রুত আপডেট নিয়ে আমরা আছি আপনাদের পাশে।আপনাদের প্রিয় চ্যানেল DCN নিউজ- এর অফিসিয়াল সাইডে।


